ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন  জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে তার দল। 

আজ গুলশানে নিজ বাসভবনে অনানুষ্ঠানিক এক মতবিনিময়ে সাংবাদিকদের এ তথ্য জানান সালাহ উদ্দিন। 

সম্প্রতি জুলাই সনদ নিয়ে তার কিছু বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনা ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগের বিষয়টি সাংবাদিকদের সামনে খোলাসা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

দলটির ঐকমত্য কমিশনের প্রতিনিধিদলের প্রধান সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, যেকোনও সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। 

বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠেয় সরকারি আয়োজনে যোগ দিচ্ছেন বিএনপির তিন নেতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির আরও দুই সদস্য থাকতে পারেন অনুষ্ঠানে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জুলাই সনদ, ঐকমত্য কমিশনের বৈঠক, জুলাই ঘোষণাপত্র সম্পর্কে সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, ছয়টি সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে। ১৯টির মধ্যে সাতটিতে ভিন্নমত দিয়েছে বিএনপি। একমত হয়েছে ১২টিতে । 

তিনি উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। ৩০ জুলাই কিছু সংশোধনসহ বিএনপির পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে।

জুলাইয়ের সনদ বাস্তবায়নে বিএনপির অসহযোগিতার অভিযোগের জবাবে সালাহউদ্দিন বলেন, দলটি এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছে।

তিনি সকল দলকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

জুলাইয়ের ঘোষণা সম্পর্কে সালাহউদ্দিন বলেন, এটি ঐতিহাসিক এবং রাজনৈতিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ।

নিজস্ব প্রতিবেদক :

০৪ আগস্ট, ২০২৫,  9:26 PM