ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে চরমোনাইর পীরের ঐক্যের আহ্বান

#
news image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপে আইনি ও নীতিগত সংস্কারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক চির অম্লান স্মৃতি। দেড় যুগের নৃশংস ফ্যাসিবাদের অবসান হয়েছিল এই দিনে। রক্তে রঞ্জিত এ দিন আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করে যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশ থেকে স্বৈরতন্ত্র চিরতরে বিলোপ করতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট ও জুলাইয়ের স্মৃতি জনতার ঐক্য ও সংহতির সুফল দেখিয়েছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে জুলাইয়ের মতো ঐক্য ও সংহতির নজির পুনঃস্থাপন জরুরি। মনে রাখতে হবে, কেবল ক্ষমতার পালাবদলের জন্য নয়, স্বৈরতন্ত্র নির্মূলের জন্যই মানুষ রক্ত দিয়েছিল।

পীর সাহেব চরমোনাই জুলাই-২৪ এ শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করেন। যারা যে অবস্থান থেকে আন্দোলনে অংশ নিয়েছেন, সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের রক্ত ও আত্মত্যাগের সার্থকতা নিশ্চিত করতে অবিচলভাবে কাজ করে যাবে এবং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে সংগ্রাম চালিয়ে যাবে।

নিজস্ব প্রতিবেদক :

০৪ আগস্ট, ২০২৫,  9:11 PM