ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারিতে দেশের মানুষ ব্যথিত হয়েছে : এ্যানি

#
news image

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারি দেশের মানুষকে ব্যথিত করেছে।

তিনি আজ দুপুরে জেলার সদর উপজেলার চাঁদখালী উচ্চ বিদ্যালয় মাঠে লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শনকালে এ কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, পহেলা আগস্টে শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে-বিপক্ষে মারামারি করে। এতে আমরা ব্যথিত হই, দেশের মানুষ ব্যথিত হয়, আশাহত হয়। দুভোর্গ এই জাতির। এটা কষ্টের, এটা দীর্ঘ লড়াই ও সংগ্রামের। জুলাই যোদ্ধা, নামে জুলাই যোদ্ধা। প্রকৃত পক্ষে শাহবাগে যেটা হয়েছে, এটাকে দেশের মানুষ কি বলবেন? জুলাই যোদ্ধা কি এটা করতে পারে? পারে না? শুধু কি শাহবাগে জুলাই যোদ্ধা ছিল? না সারাদেশের জুলাই যোদ্ধা ছিল? অবশ্যই সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা ছিল।

তিনি আরো বলেন, কিছু সংখ্যক জুলাই যোদ্ধার মারামারি আমাদের আহত করে। আমরা যদি তাদের কারণে কষ্ট পাই। দেশের মানুষও কষ্ট পায়। তাহলে স্বাভাবিক কারণে ফ্যাসিস্ট সুযোগ পায়। সকলে মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, সংগ্রাম-লড়াই করেছি। এই লড়াই করতে গিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুকে হত্যা করা হয়েছে। হত্যার শিকার হয়েছে ছাত্র-জনতা। বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুন ও হত্যার শিকার হয়েছে। আন্দোলনের কারণে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, পালিয়ে গেছে। কিন্তু সারা বাংলাদেশের সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। এখন কি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো না? অবশ্যই ঐক্যবদ্ধ থাকতেই হবে।

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক :

০২ আগস্ট, ২০২৫,  7:55 PM