ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এশিয়া কাপের আগে বাংলাদেশ ‘এ’ দলের উপর নজর বিসিবির

#
news image

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের উপর বিশেষ নজরে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ ‘এ’ দলের পারফরমেন্স সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য ঘোষিত দলে বড় প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। 

আজ ফাহিম বলেন, ‘এখানে এমন খেলোয়াড় আছেন যারা এশিয়া কাপে খেলতে পারেন। তবে পুরো বিষয়টি নির্বাচকদের উপর নির্ভর করছে। আমি নিশ্চিত নই তবে এক বা দু’টি নাম এশিয়া কাপের দলে থাকতে পারে।’

ফাহিম জানান, ভবিষ্যতের জন্য খেলোয়াড়দের খুঁজে বের করতে হাই পারফরমেন্স ক্যাম্পের উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। 

তিনি বলেন, ‘আমরা ভবিষ্যত খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছি। আশা করি, এখান থেকে আমরা এমন কিছু খেলোয়াড় পাব যারা বর্তমানে জাতীয় দলে থাকা খেলোয়াড়দের জায়গায় খেলার সুযোগ পেতে পারে এবং জাতীয় দলকে আরও বেশি শক্তিশালী করে তুলবে।’

ফাহিমের মতে, যেকোন টুর্নামেন্টের জন্য নির্বাচকরা একটি মূল দল পরিকল্পনায় রাখলেও, দুর্দান্ত পারফরমেন্সের কারণে যেকেউ শেষ মুহূর্তে দলে সুযোগ পেতে পারেন। 

আগামী ১৪ আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় তিন দলের সাথে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ঐ সিরিজে অন্য তিন দল হল- অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের একটি দল, নেপাল জাতীয় দল ও পাকিস্তান ‘এ’ দল। 

অভিজ্ঞ ক্রিকেট সংগঠক এবং কোচ ফাহিম বলেন, ‘যেকোন দুর্দান্ত পারফরমেন্স সহজে নজরে পড়ে না। নির্বাচকরা অবশ্যই এটি লক্ষ্য করবেন। এই মুহূর্তে, তাদের অবশ্যই মনে আছে, এশিয়া কাপের জন্য জাতীয় দল কেমন হবে।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ বিবেচনাধীন থাকে, তাহলে সেটা তাদের চিন্তা-ভাবনার মধ্যে আছে। কোন কিছু উড়িয়ে দেওয়ার উপায় নেই। এই মুহূর্তে কেউ যদি ‘এ’ দলের টুর্নামেন্টে ভাল পারফর্ম করে তাহলে স্বাভাবিকভাবে তাদের আগ্রহ থাকবে।’

এশিয়া কাপে গ্রুপ ‘বি’-তে হংকং, শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। 

গ্রুপ পর্বে শীর্ষ দুইয়ের মধ্যে থাকলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক :

০২ আগস্ট, ২০২৫,  7:37 PM