ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার, দেশবাসীর দোয়া কামনা

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আগামীকাল শনিবার ইউনাইটেড হাসপাতালে অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে আমিরের  সুস্থতা কামনায় দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের  কাছে দোয়া কামনা করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য ও দোয়ার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তারা জানান, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় মহাসমাবেশে বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরবর্তীতে এনজিওগ্রামে তার হার্টে ৫-৬টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি প্রধান ব্লকেজ ৮০-৮৫ শতাংশ পর্যন্ত। চিকিৎসকরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে নিরাপদ বিবেচনায় নিয়েছেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, ইউনাইটেড হাসপাতালে দেশ সেরা কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে শনিবার সকাল সাড়ে ৭টায় অপারেশন হবে। দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তের পক্ষে ডা. শফিকের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের চিকিৎসকদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

দলীয় নেতারা জানান, অসুস্থতা সত্ত্বেও ডা. শফিকুর রহমান মানসিকভাবে দৃঢ় এবং স্বাভাবিক বোধ করছেন। 
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় ও  ঢাকা মহানগরের  শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

০২ আগস্ট, ২০২৫,  12:03 AM