ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভারতের ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

#
news image

ভারতের এক স্কুলছাত্রীকে ছুরি দেখিয়ে ভয় দেখানোর একটি ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই অপচেষ্টা শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট অনুসন্ধানে শনাক্ত হয় যে, কিশোরীর গলায় ছুরি ধরার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের মহারাষ্ট্রের। বাংলাদেশে এক কিশোরীর গলায় কিশোর গ্যাংয়ের সদস্য ছুরি ধরেছে, এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে।

তবে অনুসন্ধানে বাংলাফ্যাক্ট নিশ্চিত হয়েছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতারা জেলার ঘটনা।

বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওর কিছু কি-ফ্রেম, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খুঁজে পাওয়া যায় ভারতের গণমাধ্যম টাইমস্নাও-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, গত ২২ জুলাই সাতারার কারাঞ্জের বাসাপ্পা পেঠের করাদ রোড এলাকায় রাস্তার মাঝখানে এক যুবক এক স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে।

সাতারার পুলিশ সুপার তুষার দোশি গণমাধ্যমটিকে জানান, ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

বাংলাফ্যাক্ট জানায়, ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে ছড়ানো ভিডিওটি বিভ্রান্তিকর ও মিথ্যা।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ গুজব, ভুয়া খবর ও অপপ্রচারের বিরুদ্ধে কাজ করছে। সঠিক তথ্য যাচাই ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত ফ্যাক্টচেক প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদক :

০১ আগস্ট, ২০২৫,  11:45 PM