ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জিম্বাবুয়েকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ফাইনালে বাংলাদেশ

#
news image

জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল।

 টুর্নামেন্টে লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে আজ বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। এর ফলে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকায় ফাইনাল নিশ্চিত হল দক্ষিণ আফ্রিকার।

সমানসংখ্যক ম্যাচে এখনও জয় না পাওয়ায় কোন পয়েন্ট পায়নি জিম্বাবুয়ে। তাই লিগ পর্বে এখনও ২ ম্যাচ বাকী থাকতে ফাইনাল খেলার আশা ধূলিসাৎ হল স্বাগতিকদের।

শেষ দুই ম্যাচ জিতলেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার পয়েন্ট স্পর্শ করতে পারবে না জিম্বাবুয়ে।  

হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে ২২ দশমিক ৩ ওভারে ৮৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের পক্ষে মাত্র চার ব্যাটার দুই অংকে পা রাখতে পারেন। নাথানিয়েল হ্লাবাঙ্গানা সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া ব্রান্ডন এনদিওয়েনি ২০ ও তাতেন্ডা চিমুগোরো   অপরাজিত ১৬ রান করেন।

বল হাতে বাংলাদেশের সেরা বোলার ছিলেন পেসার ইকবাল হোসেন ইমন। ৬ দশমিক ৩ ওভার বল করে ২৭ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম ২টি করে এবং ১টি করে উইকেট শিকার করেন রাফি উজ্জামান রাফি ও রিজান হোসেন।

জবাবে ১৫ দশমিক ১ ওভারেই ৯০ রানের টার্গেট স্পর্শ করে  বাংলাদেশ। ওপেনার ও অধিনায়ক আজিজুল হাকিম সর্বোচ্চ ৪৭ রান করেন। তার ৪৯ বলের অনবদ্য ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা ছিল। এছাড়াও কালাম সিদ্দিকি ২০ ও রিজান হোসেন অপরাজিত ২১ রান করেন।

আগামী ৬ আগস্ট নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক :

০১ আগস্ট, ২০২৫,  11:43 PM