ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কোনাবাড়িতে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭৬ ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

ফটিকছড়ি এসে হেফাজত আমিরের সাথে দেখা করলেন বিএনপি'র কেন্দ্রীয় নেতারা

#
news image

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করতে চট্টগ্রামের ফটিকছড়ি এসেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমদ ও নজরুল ইসলাম।
১আগস্ট বিকালে তিনি ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আসেন৷ এর আগে তাঁরা জুমার নামাজ পড়েন হাটহাজারী বড় মাদ্রাসায়।
 
হেফাজত আমিরের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রবীণ আলেমেদ্বীন মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমরা তার স্বাস্থ্যের খবরা খবর নিয়েছি। এখানে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই৷
তিনি বলেন, 'হেফাজত কোন রাজনৈতিক দলও নয়। তবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে হেফাজতের অবদান ছিলো অনস্বীকার্য। সেটা গণতন্ত্র রক্ষারই আন্দোলন।'
 
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এ দেশে নির্দিষ্ট প্রতিশ্রুত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটি হেরফের করার সুযোগ নেই। গণতন্ত্রকামী মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন। 
 
এ সময় তাদের সাথে ছিলেন, 'বিএনপি নেতা মীর হেলাল, সরওয়ার আলমগীর, কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।  
 
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০১ আগস্ট, ২০২৫,  10:51 PM