ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ডিমলায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণ সভা

#
news image

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সারা দেশে আহত ও নিহত শহীদদের স্মরণে নীলফামারীর ডিমলা উপজেলায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আল বান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মদন কুমার রায়, ডিমলা থানা পুলিশের অফিসার ইনচার্জ ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শফিউল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শুরুতে মুনাজাতের মাধ্যমে গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স ও মিডিয়াকর্মীগণ অংশ গ্রহণ করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, উপজেলা জামায়াতে ইসলামী সূরা সদস্য আব্বাস আলী, প্রেসক্লাব ডিমলার সাধারণ সম্পাদক পারভেজ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ান ইসলাম, গণঅদ্ভুত্থানে আহত ছাত্র মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশে নয় পুরো এশিয়া মহাদেশের বৃহত্তর গণঅভ্যুত্থান। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। দ্বিতীয়বার স্বাধীনতার মূল কারিগর আহত ও নিহতদের যেন জাতি ভূলে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, জুলাই-আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বাধীণতার আরেক নতুন সূর্য পেয়েছি। এটিকে ধারণ করে বৈষম্যমুক্ত দেশকে গড়ে তুলতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করার আহবানও জানান নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

নীলফামারী প্রতিনিধিঃ

২৮ নভেম্বর, ২০২৪,  11:05 PM

news image
.