ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রথম হার বাংলাদেশের

#
news image

টানা দুই ম্যাচ জয়ের পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে প্রথম হারের দেখা পেল বাংলাদেশ দল। 

টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। 

হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। জাওয়াদ আবরার ৭ ও রিফাত বেগ ৯ রানে আউট হন। 

তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটিতে শুরুর চাপ কাটিয়ে উঠেন অধিনায়ক আজিজুল হাকিম ও রিজান হোসেন। ২টি চারে ১৭ রান করে রিজান ফিরলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন আজিজুল। ৫ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৫৯ রানে থামেন তিনি। 

দলীয় ১১৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আজিজুল ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন কালাম সিদ্দিকি। কিন্তু অন্যপ্রান্ত দিয়ে সতীর্থরা যাওয়া-আসার মিছিল করলে ৪৪.৫ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। 

৩ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন কালাম। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জেসন রোলস ৩ উইকেট নেন।

জবাবে দলীয় ১৪ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট শিকার করেন পেসার আল ফাহাদ। মিডল অর্ডারে তিন ব্যাটারের দৃঢ়তায় ৩৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। 

দলের হয়ে আরমান মানাক ৫৭, রোলস ৪১ ও মুহাম্মদ বুলবুলিয়া ৩৯ রান করেন।

ফাহাদ ২৯ রানে ৩ উইকেট নেন। এছাড়াও ইকবাল হোসেন ও দেবাশিষ দেবা ১টি করে উইকেট শিকার করেন।

নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক :

০১ আগস্ট, ২০২৫,  4:46 AM