ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিরাপদ আশ্রয়ই মৃত্যুকূপ! ঘরেই গলা কাটা অবস্থায় বৃদ্ধার মরদেহ

#
news image

পিরোজপুর সদর উপজেলার ২ নম্বর কদমতলা ইউনিয়নের বৈরামপুর গ্রামে রোকেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (বৃহস্পতিবার) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নিহত রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে একা বসবাস করতেন। তার এক ছেলে প্রবাসে থাকেন, তিনিই তার মায়ের জন্য এই দালানঘর তৈরি করে দিয়েছেন। বাকি সন্তানরা সবাই তাদের পরিবার নিয়ে পৃথকভাবে বসবাস করেন। শুক্রবার সকালে তার ঘর থেকে কোন সারা শব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন,

“আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যা, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ও হতে পারে। ইতোমধ্যে ক্রাইমসিন টিমকে খবর দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবো।”

তবে স্থানীয়দের ধারণা, চুরি বা ডাকাতির উদ্দেশ্যে জানালা ভেঙ্গে কেউ ঘরে প্রবেশ করেছিল। নিহত রোকেয়া বেগম তাদের চিনে ফেলায় হয়তো তাকে নৃশংসভাবে হত্যা করতে পারে।"

এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক  ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত  দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পিরোজপুর প্রতিনিধি :

২৬ জুলাই, ২০২৫,  10:07 PM