ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের পরিবারের পক্ষে আহত ও নিহতদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

#
news image

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে দোয়া ও মোনাজাত করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাদ আছর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন—বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চীফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.), জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা এবং চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী। গুলশান কার্যালয়ে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির খান।

এদিকে রাজধানীর ভাষানটেক এতিমখানা, মিরপুরের বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসা এতিমখানা, নারায়ণগঞ্জে সোনারগাঁও এতিমখানা, বগুড়ার গাবতলী উপজেলাতে পদ্মপাড়ায় মসজিদে আর রহমান, লাঠিগঞ্জ অন্ধ মাদ্রাসা ও এতিমখানা এবং পদ্মপাড়া কারিগরি এতিমখানাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

২৩ জুলাই, ২০২৫,  2:01 AM