ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আগামীকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ

#
news image

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল কুমিল্লায় পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  

এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয় পদযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা মেইন রোড ধরে কুমিল্লার দিকে অগ্রসর হবে। কুমিল্লায় পৌঁছে শহীদ মাসুমের কবর জিয়ারতের পর টমছম ব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে মূল পদযাত্রা শুরু হবে। 

এরপর পদযাত্রাটি টমছম ব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন হয়ে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন রোড ধরে ফৌজদারি রোড, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর হয়ে টাউন হলে গিয়ে শেষ হবে। সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা শাসন গাছা, আলেখারচর হয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাত্রা করবেন। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সিনিয়র নেতারা অংশ নেবেন। 

নিজস্ব প্রতিবেদক :

২৩ জুলাই, ২০২৫,  1:53 AM