ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জামায়াতে ইসলামী দুর্নীতি ও চাঁদাবাজী করবে না, কাউকে করতেও দেবে না : ডা. শফিকুর রহমান

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী দুর্নীতি ও চাঁদাবাজী করবে না, কাউকে করতেও দেবে না।

তিনি আজ মঙ্গলবার বিকেলে জেলার মমিনপুরে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে মৃত্যুবরণকারী রংপুরের জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত করতে এসে এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে হবে। আমরা ঘুষ খাবো না, কাউকে ঘুষ খেতেও দেব না।

রংপুরের সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মমিনপুর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আমি তো সেদিন চলেই গিয়েছিলাম। কিছু সময়ের জন্য, জানি না কোথায় ছিলাম। আপনাদের চোখের পানি, আল্লাহ তায়ালার রহমত, তিনি ফেরত দিয়েছেন। দিনের পথে লড়তে চাই জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তাক্ত চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তোর গায়ে রক্তের চাদর কেন? সেদিন যেন বলতে পারি, আল্লাহ তোমার চাইতে আমার জন্য কি আর বড় সাক্ষী কেউ আছে? তুমি তো আমার সবচেয়ে বড় সাক্ষী। বলতে চাই, ইয়া মাবুদ বাংলাদেশকে তুমি কোরআনের শাসন দাও।

তিনি বলেন, আমরা অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা সৎ শাসক চাই, কোরআনের শাসন চাই।

উত্তরায় বিমান বিধ্বস্ত প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, গতকাল সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী, শিক্ষক ইন্তেকাল করেছেন। ডাক্তাররা বলছেন যে, আরও ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। যারা হাসপাতালে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে তুলুন, এই দোয়া করি। তাদেরকে আপনজনের বুকে ফিরিয়ে দিন।

পথসভায় রংপুর অঞ্চলের জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

২৩ জুলাই, ২০২৫,  1:51 AM