ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পতিত ফ্যাসিবাদ সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে : ইসলামী আন্দোলন

#
news image

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমাদের কষ্ট ও বেদনার সমাধান আমরাই করবো কিন্তু পতিত ফ্যাসিবাদ কোনো সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ নিতে দেয়া যাবে না।

আজ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি বলেন, আজকে যেভাবে গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করা হয়েছে তাতে আমরা শঙ্কা বোধ করছি, পতিত ফ্যাসিবাদ হয়ত সুযোগ নিতে চাইছে। ফ্যাসিবাদের পালাতক নেতাদের অনলাইন কার্যক্রমও তেমনি ইঙ্গিত দেয়।

তিনি বলেন, রাত তিনটার সময়ে পরের দিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করায় এসব নিয়ে বিরক্তি ও ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু সেই বিরক্তি ও ক্ষোভকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদ যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে সেই বিষয়েও সতর্ক থাকতে হবে।

সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, ‘গতকাল মাইলস্টোন স্কুলে যা ঘটেছে তা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। শোক প্রকাশ করার ভাষাও আমরা হারিয়ে ফেলেছি। কষ্ট, বেদনা আর আক্ষেপে হৃদয় হাহাকার করছে। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, নিহতরা শাহাদাতের মর্যাদায় সম্মানিত হোক, শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিন এই প্রত্যাশায় আমরা ব্যাকুল হয়ে আছি।’

মহাসচিব রাজপথে আন্দোলনরতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আজকের যে বেদনা ও কষ্ট তা বিগত ৫৪ বছরের ধারাবাহিক অরাজকতার প্রতিফল। আমরা সেই অরাজকতা দূর করতে জুলাইতে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন দেশ গড়ার সময়। পতিত ফ্যাসিবাদ আবারো ছোবল দেয়ার জন্য মুখিয়ে আছে। কোনো অবস্থাতেই যেন তারা কোনো সুযোগ নিতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।’

নিজস্ব প্রতিবেদক :

২৩ জুলাই, ২০২৫,  1:48 AM