ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বারহাট্টায় নদীতে ভাসছে অজ্ঞাত লাশ

#
news image

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের খরমা নদীর বেড়িবাঁধে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসতে দেখা গেছে।

মরদেহটি (২১ জুলাই) সোমবার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের খরমা নদীর বেড়িবাঁধের কাছে ভেসে থাকলেও প্রশাসনের লোকজন লাশটি উদ্ধার করতে যায়নি।

স্থানীয়রা জানান, বারহাট্টা ও ধর্মপাশার লাগোয়া মেদা বিলে গত ২০ জুলাই রোববারে  লাশটি ভাসমান অবস্থায়  দেখতে পায় আমাদের কয়েকজন জেলে। লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক আমরা বিষয়টি ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করি। কিন্তু লাশটি উদ্ধারের কোন ব্যবস্থা করা হয়নি। আজ সকালে লাশটি পানিতে ভেসে আমাদের চিরাম ইউনিয়নের খরমা নদীর বেড়িবাঁধের কাছে এসেছে। তবে লাশ নদীতে থাকায় এবং এখনও প্রশাসনের লোকজন না আসায় সেটির নাম বা পরিচয় জানা যায়নি।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে লাশের পাশে দুইজন গ্রাম পুলিশকে পাওয়া যায়। গ্রাম পুলিশ দুইজনের দাবী তাদেরকে থানা থেকে লাশের পাশে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সকাল থেকে আসলেও দুপুর পর্যন্ত লাশ উদ্ধারের উর্ধতন কর্তৃপক্ষের কেউ আসেনি।

চিরাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জহিরুল হক জানান, আমি আজ সকালে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্যারকে ভাসমান লাশের বিষয়ে অবগত করি। তখন তিনি ভাসমান লাশ থানা পুলিশের উদ্ধার সম্ভব নয় বলে জানান। তখন নৌ-পুলিশের সাথে যোগাযোগ করি। তবে নৌ-পুলিশ এখনও এসে পৌঁছায়নি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, খালিয়াজুড়ির লেপসিয়া থেকে নৌ-পুলিশ আসছে। অতি দ্রুত লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

২২ জুলাই, ২০২৫,  8:07 PM