ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চিতলমারীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

#
news image

বাগেরহাটের চিতলমারীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চিতলমারী উপজেলা সদরে অনুষ্ঠিত বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী  ইঞ্জিনিয়ার অ্যাড. মাসুদ রানা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, চিতলমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মো: মোমিনুল ইসলাম টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলু, বাগেরহাট জেলা বিএনপির সদস্য রুনা গাজী,  যুবদলের সদস্য সচিব আছাদ, সাবেক ছাত্রদলের আহবায়ক  ইউনুস আলীসহ বিভিন্ন স্থানীয় বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
ইঞ্জিনিয়ার অ্যাড. মাসুদ রানা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২২ জুলাই, ২০২৫,  7:56 PM