ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিচার না করলে গোপালগঞ্জে ফের লংমার্চ: নাহিদ ইসলাম

#
news image

গোপালগঞ্জে ফের লংমার্চ করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে আমরা শিগগিরই লংমার্চ করব। এবার গোপালগঞ্জকে আওয়ামী লীগ ও মুজিববাদমুক্ত করে ফিরে আসব।’ এ ছাড়া তিনি গোপালগঞ্জে সাধারণ মানুষকে হেনস্তা না করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।
 
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ফরিদপুরে দলটির জুলাই পদযাত্রা উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা ইসলাম দোলা।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। গোপালগঞ্জের ফ্যাসিস্টরা তাদের আস্তানা হিসেবে গড়ে তুলেছে। আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব।’

নাহিদ অন্তর্বর্তী সরকারের কাছে গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘গোপালগঞ্জের সাধারণ মানুষকে যেন হেনস্তা না করা হয়। কিন্তু ফ্যাসিস্ট সরকারের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। গতকাল চারজন বিচারবহির্ভূতভাবে মারা গেছে। কিন্তু বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগকে গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখছি, গ্রেপ্তার হচ্ছে না। গ্রেপ্তার হলেও আদালত থেকে মুক্ত হচ্ছে। আমরা কিন্তু বিচারের দাবিতে মাঠে নেমেছি। বিচার না হওয়া পর্যন্ত ফিরব না।’

নাহিদ আরও বলেন, ‘অবিলম্বে আওয়ামী লীগ-ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে শিগগিরই লংমার্চ করব। আমরা ফিরে আসার জন্য লংমার্চ করব না। গোপালগঞ্জের সাধারণ মানুষকে সম্পূর্ণরূপে আওয়ামী লীগ ও মুজিববাদমুক্ত করে ফিরব।’ এ সময় তিনি জুলাই পদযাত্রা শেষে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবস্থান নেবেন বলে জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, দলটির কেন্দ্রীয় সদস্য তৌহিদ আহমেদ আশিক, শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক মাজহারুল ইসলাম।

এ সময় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহমুদুর রহমান(তুরান), ফরিদপুর জেলা প্রতিনিধি :

২০ জুলাই, ২০২৫,  11:05 PM