ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

#
news image

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা ধ্বংসের প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্রদলের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা ছাত্রদলের কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে  এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ সোহাগ বাবু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কাদের শেখ সাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম পিয়াস, সাবেক সহ-সমাজসেবা সম্পাদক মো. মিজান শেখ, সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রানা দিদার, মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আলী আজিম, মোড়েলগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম অনি, ফকিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাবিতুল ইসলাম সাগর এবং বাগেরহাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হীরকসহ অনেকে।

বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তোলেন রাজপথ। তাদের মুখে ছিল প্রতিবাদী স্লোগান—
“দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার”,
“স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার”,
“দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত”,
"মব সন্ত্রাসের বিরুদ্ধে,,  আওয়াজ তোলো এক সাথে,,
"ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ,, "বাংলাদেশের অপর নাম, জিয়াউর রহমান
“মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কী করে ।

বাগেরহাট জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ বলেন, গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশে ধারাবাহিকভাবে মব সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ নষ্ট করছে। অথচ সরকার নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে। এর ফলে দেশে প্রতিনিয়ত আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে ছাত্রসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ংকর মব বাহিনী, যারা শিক্ষাঙ্গনে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ পর্যন্ত আজ রাস্তায় নামতে ভয় পায়।

ছাত্রদলের নেতারা হুঁশিয়ার করে বলেন, “গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদল রাজপথে আছে এবং থাকবে। কোনো নিপীড়ন ও ষড়যন্ত্রের কাছে ছাত্রদল মাথানত করবে না।

বাগেরহাট প্রতিনিধি :

১৬ জুলাই, ২০২৫,  11:29 AM