ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চাঁদপুরে ইমামের ওপর হামলা ইসলামের চেতনাবিরুদ্ধ কাজ: ইসলামি আন্দোলন বাংলাদেশ

#
news image

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, চাঁদপুরে ইমামের ওপর হামলা ইসলামের চেতনাবিরুদ্ধ গর্হিত কাজ।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসলাম একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা। ইসলামের আইনি ব্যবস্থা পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ। ইসলামের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। সেখানে একজন ইমামের কোনো কথাকে কেন্দ্র করে মসজিদের মধ্যে তাকে কুপিয়ে আহত করা নিঃসন্দেহে গর্হিত কাজ। এটা ইসলামের শিক্ষা, দর্শন ও চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক একটি অপরাধ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ইসলাম সম্পর্কে আলেম ও খতিবের বা কারো কোনো শব্দচয়ন বা বাক্য বা মন্তব্য যদি কারো কাছে আপত্তিকর বলে মনে হয় তাহলে বিষয়টি সমাধান করার জন্য উলামায়ে কেরাম রয়েছেন। ইসলামি বিশেষজ্ঞরা আছেন। মন্তব্য বা শব্দ ইসলামের ব্যাপারে মানহানিকর হলে তার বিচার ও সুরাহা পদ্ধতি রয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই নিজের বোধ-বিবেচনায় রক্ত ঝরানোর মতো কাজ করা ইসলাম সমর্থন করে না। চাঁদপুরের ঘটনা ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা জন্ম দেবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘মহান আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মান ও ভালোবাসা আমাদের ইমানের আবশ্যকীয় শর্ত। এটা আমাদের ঐক্য ও সংহতির ভিত্তি। কিন্তু কারো মুখের শব্দ প্রয়োগকে কেন্দ্র করে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার নামে রক্ত ঝড়ানো নিঃসন্দেহে অপরাধ। এটা ইসলাম সমর্থন করে না। বরং এই ধরনের আচরণের মাধ্যমে ইসলাম সম্পর্কে ভীতি ছড়িয়ে পড়বে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত ইমাম সাহেবের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং এই ধরনের হামলা ও তার নেপথ্যে থাকা চিন্তাকে প্রত্যাখ্যান করে।

নিজস্ব প্রতিবেদক :

১৫ জুলাই, ২০২৫,  2:08 AM