ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার

#
news image

সহজ জয় দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। আজ থেকে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। 

হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক সিকান্দার রাজার হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে জিম্বাবুয়ে। ৩ চার ও ২ ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫৪ রান করেন রাজা। এছাড়া ব্রায়ান বেনেট ৩০ ও রায়ান বার্ল ২৯ রান করেন। 

দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার জর্জ লিন্ডে ১০ রানে ৩ উইকেট নেন। 

জবাবে ২৫ বল বাকী থাকতে জয় বন্দরে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখেন রুবেন হারমান ও ডেওয়াল্ড ব্রেভিস। হারমান ৩৭ বলে ৪৫ ও ব্রেভিস ১৭ বলে  ৪১ রানের ইনিংস খেলেন। এছাড়াও কর্বিন বশ ১৫ বলে ২৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। 

জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ৩ উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন ব্রেভিস। 

টুর্নামেন্টের আরেক দল নিউজিল্যান্ড। আগামী ১৬ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে কিউইরা।

অনলাইন ডেক্স :

১৫ জুলাই, ২০২৫,  1:54 AM