ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজার গাছ উদ্ধার

#
news image

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও উচ্চতা প্রায় ১০ ও ১৫ ফুট দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রুপালি কেশবা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জাবেদ আল শাহরিয়ার। অভিযানে রুপালি কেশবা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের (৪০) বাড়ির উঠান থেকে দুটি বড় আকৃতির গাঁজার গাছ উদ্ধার করা হয়—একটির উচ্চতা প্রায় ১৫ ফুট এবং অপরটির ১০ ফুট।

তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন কক্ষ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র, একটি ড্রোন ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গাঁজার গাছ, দেশীয় অস্ত্র এবং ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়ির সদস্যরা সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

সেনাবাহিনীর এ ধরনের অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয়রা অবৈধ মাদক ও অস্ত্রবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নীলফামারী প্রতিনিধি :

১৫ জুলাই, ২০২৫,  12:37 AM