ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৭৬ ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ !

পিরোজপুরে জামায়াতের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ 

#
news image

পুরান ঢাকায় এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে বিএনপির বিরুদ্ধে চিলড্রেন্স পার্টি ও একটি গুপ্ত সংগঠন অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। তিনি বলেন, শিবিরের গুপ্ত কর্মীরা মব তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে চাচ্ছে।
 
এই ঘটনার প্রতিবাদে সোমবার ১৪ই জুন পিরোজপুর জেলা স্টেডিয়ামের সামনে থেকে “জামাত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”, “স্বৈরাচার গেছে দিল্লি, রাজাকার যাবে পিন্ডি”—এমন মুখর স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
 
বক্তারা বলেন, জামায়াতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি বিরোধিতা করেছিল, এদেশের মানুষকে হত্যা, ধর্ষণ ও লুটপাটে অংশ নিয়েছিল। এত অপরাধের পরও তারা আজও জাতির কাছে ক্ষমা চায়নি। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় তারা আত্মগোপনে থেকে টিকে থাকলেও, বিএনপির নেতাকর্মীরা বরাবরই রাজপথে পরিচয় নিয়ে রাজনীতি করেছে।
 
তারা আরও বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ে জামায়াত আজ পতিত আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব ষড়যন্ত্র রুখতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে।

মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :

১৪ জুলাই, ২০২৫,  11:33 PM