ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলিয়া মাদরাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর দাবি ছাত্রশিবিরের

#
news image

নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলা এবং জাতীয় সামগ্রিক উন্নয়নে মাদরাসা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আলিয়া মাদরাসায় ‘ব্যবসায় শিক্ষা’ বিভাগ চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে মুসলিম সমাজ শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিতে পিছিয়ে পড়ার প্রেক্ষাপটে ১৭৮০ সালে আলিয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত হয়নি। বর্তমানে আলিয়া মাদরাসায় মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু থাকলেও এখনো ব্যবসায় শিক্ষা বিভাগ অন্তর্ভুক্ত করা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক।’

তারা বলেন, ‘ব্যবসায় শিক্ষা এমন একটি ক্ষেত্র, যেখানে শিক্ষার্থীরা অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও উদ্যোক্তা বিষয়ক নানামুখী দক্ষতা অর্জনের সুযোগ পায়। মাদরাসা শিক্ষার্থীদের সেই সুযোগ থেকে বঞ্চিত রাখা মানে তাদের সম্ভাবনাকে সংকুচিত করা। ব্যবসায় শিক্ষার মাধ্যমে ইসলামি মূল্যবোধসমূহকে আর্থিক খাতেও প্রতিস্থাপন করা সম্ভব, যা দুর্নীতি, সুদ, ঘুষ ও অর্থনৈতিক অন্যায় রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

নেতৃবৃন্দ অবিলম্বে আলিয়া মাদরাসায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সময় উপযোগী সংস্কারের পাশাপাশি ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক :

১৩ জুলাই, ২০২৫,  9:37 PM