ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল।

#
news image

দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

রোববার (১৩ জুলাই ২০২৫) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, একটি মহল দেশ ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে করছে। স্বাধীনতার পর থেকে এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এরই ধারাবাহিকতায় এখনো তারা দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাই তাদেরকে হুশিয়ার করে দিতে চাই ভবিষ্যতে যদি আপনারা এভাবেই দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যান তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। 

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার বিএনপি সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, সাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরীফ আহম্মেদ জায়েদী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন

আশরাফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

১৩ জুলাই, ২০২৫,  9:27 PM