ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাটে কোটি টাকার ইয়াবাসহ আটক ১

#
news image

বাগেরহাটে ২০ হাজার ৩শ পিস ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২জুলাই) গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস তল্যাশী করে এই মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

রোববার (১৩ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে  এ তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা এক্সপ্রেস নামের একটি বাসে  অভিযান চালিয়ে বাসের বক্সের ভেতরে কালো রঙের একটি আমের ক্যারেটের ভেতরে রাখা ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে ইয়াবা ব্যবসায়ী কালাম হোসেন (২৫) আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।
গ্রেফতারকৃত কালাম হোসেন (২৫) সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গার আব্দুল গফুরের ছেলে।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১৩ জুলাই, ২০২৫,  9:07 PM