ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাষ্ট্র বিনির্মানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা ড্যানির গণসংযোগ

#
news image

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এটিএম আব্দুল বারী ড্যানি’র নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগের অংশ হিসেবে নেত্রকোনার বারহাট্টায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলটির নেতারা।

বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর বাজার ও আসমা ইউনিয়নের মনাষ বাজারে শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রঞ্জু, কলেজ শাখার আব্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মুন্না সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

লিফলেট বিতরণ ও গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আব্দুল বারী ড্যানি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থা, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করেছে। ফলে রাষ্ট্রের সব স্তরে ধ্বংস নেমে এসেছে। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে মেরামত করতে হলে প্রয়োজন কাঠামোগত সংস্কার। সেই লক্ষ্যেই তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশ গড়ার স্বপ্ন পূরণে ৩১ দফার বিকল্প নেই। দেশের সকলকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, এই ৩১ দফা কেবল বিএনপির রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি জাতীয় প্রতিশ্রুতি। এখানে বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, মানবাধিকার রক্ষা ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের ধানের শীষ প্রতীকের নমিনি। কেন্দ্রীয় আদেশে সারা দেশের ন্যায় আমিও আমার জন্মস্থান ও নির্বাচনী এলাকা বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু করেছি এবং পরবর্তীতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

১১ জুলাই, ২০২৫,  8:03 PM