ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ডিএমপি’র সঙ্গে জামায়াতের মতবিনিময়

#
news image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ সফল করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র সঙ্গে মতবিনিময় সভা করেছেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার ডিএমপি কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিস্তারিত আলোচনা করেন এবং সহযোগিতা কামনা করেন। 

বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। 

মতবিনিময় সভায় এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই বেলা ২টায় রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ সফল করে তোলার লক্ষ্যে ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি, উক্ত সমাবেশে সারা দেশ থেকে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। 

তিনি আরও বলেন, ‘জাতীয় সমাবেশ’-এ অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে লাখ লাখ লোক এবং শতশত যানবাহন রাজধানী ঢাকায় প্রবেশ করবে। এমতাবস্থায় বাড়তি লোক ও যানবাহনের জন্য অতিরিক্ত ট্রাফিকের ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং শান্তিপূর্ণভাবে ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়নের জন্য আমরা ডিএমপি’র সার্বিক সহযোগিতা কামনা করেছি । তারা সর্বতোভাবে সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন-জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সেক্রেটারি আবদুস সাত্তার সুমন প্রমুখ। 

নিজস্ব প্রতিবেদক :

১০ জুলাই, ২০২৫,  9:45 PM