ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না : কুমিল্লায় শফিকুর রহমান

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন-শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেয়া হবে না।

আজ (শনিবার) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সে রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।’

তিনি জামায়াতের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে জানিয়ে বলেন, আমরা যেনতেন নির্বাচন চাই না, সুষ্ঠু নির্বাচন চাই। আগামীতে যে কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পথসভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনা পথসভায় বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান এডভোকেট, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন,মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৮ বগুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল,কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা।

উল্লেখ্য, ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশগ্রহণ করেন ডা. শফিকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক :

০৫ জুলাই, ২০২৫,  11:29 PM