ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফটিকছড়িতে চাচাতো বোনকে কুপিয়ে হত্যা

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের উদালিয়া চা বাগানে সুপ্তা মাজি (১৫) নামে এক চা শ্রমিককে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে চাচাতো ভাই। 
 
৫ জুলাই শনিবার ভোর রাত ৪ টার দিকে উদালিয়া চা বাগানের পহেলা টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকারি নিহতের চাচাতো ভাই রতন দাশকে (৩৭) আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।নিহত সুপ্তা ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাজির কন্যা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত সুপ্তা তার চাচাতো ভাই রতন দাশের সাথে থাকতো।রতন তাকে চা বাগানের কাজ বাদ দিয়ে কাপড় সেলাইয়ের কাজ শিখতে বলে। সে কাজ শিখতে রাজি না হওয়ায় গভীর রাতে ঝগড়ায় লিপ্ত হয় দু'ভাই-বোন। দীর্ঘক্ষণ ঝগড়া চলার এক পর্যায়ে ঘরে থাকা বঁটি দিয়ে সুপ্তাকে আঘাত করে রতন। এতে সুপ্তার মাথার অনেক অংশ কেটে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত রতনকে গ্রেফতার করে ভূজপুর থানা হেফাজতে পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 
 
এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক বলেন, আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৫ জুলাই, ২০২৫,  7:08 PM