ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য আমরা রাস্তায় নামিনি। গণ-অভ্যুত্থান হয়েছে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে।

আজ বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া উপজেলায় 'দেশ গড়তে জুলাই পদযাত্রার' কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ বলেন, আপনাদের কথাগুলো শুনতে এসেছি। আমাদেরই বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশে যদি বারবার স্বৈরাচার জন্ম নেয় তাহলে এই বাংলাদেশ, এ দেশের মানুষের কোন উপকার হবে না।

নাহিদ বলেন, আমরা বাংলাদেশে এমন একটি রাজনীতি দেখতে চাই। যে রাজনীতি হবে প্রকৃত অর্থেই নাগরিকদের জন্য। আমরা এতদিন দাসের মত জীবনযাপন করেছি। অভ্যুত্থানের পর আমরা আর দাসের মত জীবনযাপন করতে চাইনা। আমরা সমান অধিকার নিয়েই বাঁচতে চাই। এনসিপি নাগরিকদের জন্যই রাজনীতি করবে। নাগরিক অধিকার সমূহ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, আমরা তিনটি দাবি নিয়ে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান। শেখ হাসিনা আমাদের হাজারো ভাই-বোনদের খুন করে ভারত পালিয়ে গেছে। ভারত থেকে নিয়ে এসে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। আমরা বলছি, মুজিববাদী সংবিধান নয়, নতুন একটি সংবিধান এ দেশের মানুষের জন্য নিশ্চিত করতে হবে।

পথসভা শেষে এনসিপির নেতৃবৃন্দ তেঁতুলিয়া বাজার ঘুরে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। তাদের চাহিদা, আশা-আকাঙ্ক্ষার কথা শুনে এনসিপি। ভবিষ্যতে নতুন বাংলাদেশে গড়তে তেঁতুলিয়ার মানুষদের পাশে থাকার অনুরোধ করেন এনসিপির নেতারা।

নিজস্ব প্রতিবেদক :

০৪ জুলাই, ২০২৫,  4:27 AM