ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয়, প্রান্তিক মানুষের উন্নয়ন : নাহিদ ইসলাম

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কুড়িগ্রামের মানুষ বরাবরই বঞ্চিত হয়ে আসছে। উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয়। যতদিন দেশের প্রান্তিক মানুষের উন্নয়ন না হবে ততদিন সে উন্নয়নকে উন্নয়ন বলা যাবে না।

আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম এলাকার ত্রিমোহনী বাজার থেকে ঘোষপাড়া এলাকা পর্যন্ত জুলাই পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

নাহিদ বলেন, কুড়িগ্রাম মানেই তিস্তার পানির ন্যায্য হিস্যার লড়াই। কুড়িগ্রাম মানেই মুক্তিযুদ্ধে তারামন বিবির অস্ত্র হাতে তুলে নেওয়া। সিপাহী বিদ্রোহ, ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে কুড়িগ্রামের মানুষরা বারবার লড়াই করেছে। কুড়িগ্রাম সব সময় নির্যাতিত হয়েছে। অতিষ্ঠ হয়েছে। উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না। উন্নয়নের কথা সব সময় শোনা গেলেও তা সবার কাছে পৌঁছে না।

নাহিদ আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোন টালবাহানা আমরা মেনে নেব না। কুড়িগ্রামকে যেন অবহেলা না করা হয় সেজন্য এ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজও সীমান্তে আমাদের ভাইয়েরা মারা যায়। আমরা আমাদের বোন ফেলানীর হত্যার বিচার এখনো পাইনি। ভারতের গোলামীর দিন শেষ। সীমান্তে আর একটিও হত্যাকাণ্ড আমরা মেনে নেব না।

সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করা হয়েছে উল্লেখ করে নাহিদ আরও বলেন, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন। সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব।

নিজস্ব প্রতিবেদক :

০৩ জুলাই, ২০২৫,  5:39 AM