ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

কোম্পানীগঞ্জে চাল বিতরণে অনাকাঙ্ক্ষিত আচরণ: সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দরিদ্র মানুষের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়ন পরিষদের বোর্ড অফিসে সরকারের নিয়ম অনুযায়ী দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয়ভাবে বিএনপি নামধারী হিসেবে পরিচিত গোলাম সরওয়ার মিশুকে জুতাপায়ে চালের বস্তার ওপর দাঁড়িয়ে চাল বিতরণ করতে দেখা যায়। ঘটনাস্থলে তোলা একটি সেলফি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরিদ্র মানুষের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী বিতরণের মতো একটি মানবিক কর্মসূচিতে চালের বস্তার ওপর জুতাপায়ে দাঁড়িয়ে ছবি তোলা এবং তা সামাজিক মাধ্যমে প্রচার করা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক আচরণ। তাদের মতে, খাদ্য মানুষের মৌলিক প্রয়োজন এবং দরিদ্র মানুষের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রীকে এভাবে ব্যবহার করা কোনোভাবেই শালীনতার পরিচয় বহন করে না। বরং এটি সুবিধাবঞ্চিত মানুষের প্রতি অবজ্ঞা প্রদর্শনের সামিল।
এ ঘটনায় বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড একটি রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। অনেক সময় কিছু ব্যক্তি দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেন, যা সংগঠনের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, মানবিক সহায়তা কার্যক্রমে মানুষের প্রতি সম্মান ও সংবেদনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে দরিদ্র মানুষের জন্য পরিচালিত কর্মসূচিতে দায়িত্বশীল আচরণ করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
এদিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের নজরে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়ে তারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। সচেতন মহলের মতে, মানবিক সহায়তা কার্যক্রম শুধু বিতরণেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের মর্যাদা, সহমর্মিতা ও দায়িত্ববোধের বিষয়। তাই এ ধরনের কর্মসূচিতে শালীনতা, সংবেদনশীলতা এবং মানবিক মূল্যবোধ বজায় রাখা সময়ের দাবি।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

১২ মার্চ, ২০২৬,  12:16 AM