ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কলম্বিয়ার ছুরিকাঘাতের ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার: ফ্যাক্টওয়াচ

#
news image

কলম্বিয়ায় ২০২৪ সালে সংঘটিত ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের একটি ভিডিওকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে নিয়োজিত স্বাধীন অনুসন্ধানী ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচের তদন্তে বিষয়টি উঠে এসেছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং পরিচালিত হয় সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস)’র মাধ্যমে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে-এমন একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে এটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ঘটনা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় সংঘটিত ঘটনার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। 

ফ্যাক্টওয়াচ বলছে, এসব বিভ্রান্তিকর তথ্য নজরে এলে তারা তা যাচাই করে প্রকৃত তথ্য সামনে আনার পাশাপাশি গুজব প্রতিরোধে সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :

০৩ জুলাই, ২০২৫,  5:11 AM