ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন দাবি

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার বলেছেন- জুলাই সনদ বাংলাদেশের জনগণের প্রাণের দাবি। এর দ্রুত বাস্তবায়নের মাধ্যমে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।"
 
২ জুলাই বুধবার সন্ধ্যায় দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন- দীর্ঘ দেড় দশক পর দেশের নাগরিকদের ভোটাধিকার ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা আশা করছি, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন একটি লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। সেই প্রত্যাশা পূরন হলে আগামীর নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করা যায়। ২০২৬-এর এই নির্বাচন আগামীর বাংলাদেশ কেমন হবে, তা অনেকখানি নির্ধারণ করবে। তাই সকল নাগরিককে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আমরা মনে করি, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের হেফাজত এবং সমৃদ্ধ দেশ গঠনে ইসলামপন্থিরা অধিকতর প্রতিশ্রুতিশীল। তাই একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে ইসলামপন্থিদের পক্ষে জনগণকে রায় দেওয়ার আহ্বানও জানান তিনি। 
 
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন- সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। জুলাই চেতনা বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করতে আজ ইসলামী জনতার যে ঐক্য গড়ে উঠেছে, তা আরো সুসংহত করতে হবে এবং ১৯ জুলাই ঢাকায় জামায়াতের মহা সমাবেশে উত্তর জেলার সকল জনশক্তিকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানান। 
 
কর্মপরিষদ বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, কর্মপরিষদ সদস্য ডঃ আব্দুল হামিদ চৌধুরী, ইউসুফ বিন আবু বক্কর, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, রফিকুল ইসলাম, অধ্যক্ষ নুরুন্নবী, আব্দুল কুদ্দুছ, মওলানা বোরহান উদ্দিন, জসিম উদ্দীন আজাদ ও মাওলানা জামাল হোসাইন প্রমূখ।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  4:48 AM