ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম

#
news image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই আন্দোলন শুধু সরকার পতনের আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল পুরাতন সংবিধান বাতিল করে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন।’
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেরোবি শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার জুলাই সনদ বাস্তবায়ন করছে না। আমরা এই দাবি বাস্তবায়নে সারা দেশের মানুষের কাছ যাবো। অনেকে ভেবেছে জুলাই আন্দোলন শেষ হয়ে গেছে মানুষ ঘরে ফিরে গেছে। তারা বোকার স্বর্গে বাস করছে। জুলাই আন্দোলন জনগণ শুধু সরকার পরিবর্তনের জন্য করে নাই। নতুন বন্দোবস্ত, সংস্কার আর বিচার করার জন্য করেছে। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বো।’
নাহিদ ইসলাম বলেন, ‘এক বছর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন শুরু করেছিলাম। এই আন্দোলন গণবিস্ফোরণ ঘটিয়েছিল। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর ঘটনা নতুনমাত্রা যোগ করে আন্দোলনে। আবু সাঈদের বুক পেতে হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে মৃত্যুকে বরণ করা যুগ যুগ ধরে আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে। সেই আন্দোলনের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়ে এতে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে।’
তিনি আরও বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আমরা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করলাম। সারা দেশে নতুন বন্দোবস্তের দাবি নিয়ে জনগণের কাছে আমরা যাবো। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো।
এর আগে, বেলা সাড়ে ১০টায় এনসিপির নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের বাসায় আসলে তার বৃদ্ধ বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যরা তাদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। প্রথমে তারা আবু সাঈদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এরপর ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র “দেশ গড়তে জুলাই পদযাত্রার” শুরু করে গাইবান্ধায় সাদুল্লাপুর শহীদ মিনার থেকে। পরে রংপুরে পার্কের মোড় বিকেল ৩ টায় পদযাত্রা শুরু হয়ে লালবাগ - শাপলা - জাহাজ কোম্পানীর মোড় হয়ে টাউন হল মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এরপর রংপুর নগরীর ডিসির মোড় হয়ে ধাপ হয়ে মেডিকেল মোড় হয়ে চেকপোস্টে সমাপনী হয়।

শাকিল আহমেদ, রংপুর প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  4:04 AM