ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বারহাট্টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অবরুদ্ধ ৪ পরিবার

#
news image

নেত্রকেনার বারহাট্টা উপজেলা সদরের নোয়াগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সীমানায় বেড়া দিয়ে ৪ পরিবারকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয়  নোয়াগাঁও দক্ষিণপাড়ার কান্দাবাড়ি এলাকায় মৃত ফেরদৌসের ছেলে আদিব ও তৌহিদ এই  বেড়া দিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, দুই দিন আগে বাড়ির পাশের ক্ষেতে ভুক্তভোগী আইয়াতুলের একটি গরু ঘাস খেতে যায় । এতে তৌহিদ ও আদিব রাগান্বিত হয়।তারা আইয়াতুল ও অন্যান ভুক্তভোগীদের বাড়িতে এসে বকাঝকা করে যায় এবং ৪ টি পরিবারের বাড়ি থেকে বের হওয়ার রাস্তার দুই দিকে বেড়া দেন। এমন পরিস্থিতিতে ভূক্তভোগী আইয়াতুল ২৯ জুন বারহাট্টা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আইয়াতুল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত দুই দিন ধরে পরিবার নিয়ে আমি অবরুদ্ধ। দুই দিন অপেক্ষা করার পর থানায় অভিযোগ দিয়েছি। আমি সহ আমারা ৪ পরিবার অসহায়। আশা করি বিচার পাব।

এ বিষয়ে আদিবের কাছে জানতে উনার ফোনে ফোন করলে সাংবাদিক শুনেই উনি ফোন কেটে দেন।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধের একটা লিখিত  অভিযোগ পেয়েছি।আমি আমার অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  3:41 AM