ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

মোংলায় ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

#
news image

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় পতাকাবাহী একটি ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

বুধবার (২০ নভেম্বর) সকালে মোংলা সমুদ্র বন্দরের হিরনপয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে কোষ্টগার্ডের নিয়মিত টহল জাহাজ ওই জেলেদের ধাওয়া করে ট্রলারসহ আটক করে। আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত জেলেরা ভারতের দক্ষিন চব্বিশ পরগনার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানা সূত্র জানায়, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। এসময় বুধবার সকাল সমুদ্রসীমায় টহলরত কোস্টগার্ডের জাহাজ ১টি ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করেছে। পরে রাতে আটক ট্রলার ও জেলেদের মোংলার কোস্টগার্ড দপ্তরে আনা হয়। পরবর্তীতে আটক ট্রলার ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্টগার্ডের পক্ষ থেকে পৃথক মামলা হয়েছে। মামলা শেষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে জেলেদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ তিনটি ট্রলারসহ ৪৮জন ভারতীয় জেলেকে আটক করে।

বাগেরহাট প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২৪,  2:36 AM

news image
ভারতীয় জেলে আটক