ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে মামলা তুলে নিতে বিএনপি নেতার হুমকি, নিরাপত্তাহীনতায় বাদীর পরিবার 

#
news image

গাজীপুর মহানগরীর জিএমপি গাছা থানার গুতিয়ারা এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানা বিএনপি নেতা আব্দুস সালাম মন্ডলের নেতৃত্বে তার সহোদর ওসমান দলবল নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে  নয়ন, ইস্রাফিল ও তৌহিদকে গুরুতর রক্তাক্ত  আহত করে। 
 
এ ঘটনায় নয়ন বাদী হয়ে গাছা থানায় সালাম মন্ডল ও তার সহোদর ওসমানসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করেন। মামলাটি তুলে নিতে বাদীকে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকিসহ এলাকা ছাড়া করার অভিযোগ উঠেছে ওই বিএনপি নেতার বিরুদ্ধে। বিচার দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে মামলার বাদী। এদিকে মামলায় অভিযুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় নিরাপত্তাহীনতায় বাদী ও পরিবার। তবে থানা পুলিশের দাবি এ মামলার অভিযুক্ত সকল আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে। 
 
মামলার বাদী নয়ন জানান, গত ৬ জুন শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গুতিয়ারা এলাকায় ছোট ভাই মো. ইসরাফিল তার মুদি ও বিকাশের দোকান বন্ধ করে বলে সঙ্গে অনেক গুলো টাকা রয়েছে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করে। পরে আমরা দুইজন ইসরাফিলের বাড়ির দিকে যাওয়ার পথে সালাম মন্ডলের সামনে পৌঁছলে সেখানে কয়েকজন কিশোর ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে আতশবাজি ফোটাতে থাকে। এসময় সালাম মন্ডলের বাড়ি থেকে দুই জন নারী বের হয়ে এসে চোর ছিনতাইকারী বলে ডাকচিৎকার শুরু করে। 
 
ডাকচিৎকার শুনে সালাম মন্ডল ও তার সহোদর ওসমান দলবল নিয়ে কিছু বুঝে ওঠার আগে আমাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এতে ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে আমাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে গত ১২ জুন ৬ জনকে আসামি করে মামলা রুজু করা হয়। এর মধ্যে মামলা তুলে নিতে  আসামিদের ভয়ভীতি হুমকি ধামকিতে পরিবার পরিজনদের নিয়ে চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন বলে জানান মামলার বাদী। 
 
এব্যাপারে গাছা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত সকল আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

গাজীপুর প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  6:29 AM