ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চাঁদপুরে সরকারি চাল উদ্ধার, গ্রাম পুলিশ আটক

#
news image

চাঁদপুরের হাজীগঞ্জে গ্রাম পুলিশ সদস্য স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধারের পর তাকে আটক করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুলে গ্রাম পুলিশের বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে স্বপন সাহা স্থানীয় লোকজনের কাছে সরকারি চাল বিক্রি করছেন। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন আজ সকালে তার বসতঘরে গিয়ে সরকারি চালের বস্তা দেখতে পায়। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন ওই বাড়িতে গিয়ে স্বপন সাহার বসতঘরের ভিতরে ৫০ কেজি ওজনের ৯ বস্তা, ৩০ কেজি ওজনের ৫ বস্তা ও চালের ১২টি খালি বস্তা দেখতে পান। এসময় ৬ বস্তা চাল বিক্রি করার কথা স্বীকার করেন স্বপন।

অভিযুক্ত স্বপন সাহা বলেছেন, ভিজিএফের চালগুলো আমি মানুষের কাছ থেকে কিনে রেখেছি। এখন আবার বিক্রি করে দিচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেছেন, ঈদুল আযহা উপলক্ষ্যে ২ হাজার ১২৮ টি ভিজিএফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য রশিদ ও গ্রাম পুলিশ স্বপন সাহা বিতরণ করেন।

চেয়ারম্যান আরো বলেছেন, স্বপনের সাথে কথা হলে সে জানায়, আতপ চালের কারণে অনেকে খেতে চায় না। তাই বিক্রি করে দিয়েছে। আর বিক্রিকৃত চালগুলো সে কিনেছে। এখন ইউএনও এর নির্দেশে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে, যে জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন বলেছেন, চাল জব্দসহ অভিযুক্ত গ্রাম পুলিশের সদস্য স্বপন সাহাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কার কাছ থেকে চাল ক্রয় করেছে কারো নাম বলতে পারেনি। কিন্তু কার কাছে সে চাল বিক্রি করেছে তা বলতে পারছে। বিতরণের সময় কেউ কেউ চাল পায়নি এমন অভিযোগও রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেছেন, এই ঘটনায় থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

চাঁদপুর প্রতিনিধি :

১৯ জুন, ২০২৫,  6:13 AM