ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

#
news image

নাটোরের নলডাঙ্গায় আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।
এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি মাষ্টার কী ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নলডাঙ্গা থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এরআগে শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় পুলিশের একটি চৌকস টীমের সমন্বয়ে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেক পোষ্ট বসিয়ে তাদের আটক করা হয়। 
আটককৃতরা হলো-জেলার নলডাঙ্গা উপজেলার হলুদঘর গ্রামের মোঃ সাইদুল ইসলাম কাজীর ছেলে মোঃ আবির ইসলাম (আবিদ) ও রবিউল (১৯) ও রুহুল আমীন (১৮), একই গ্রামের রাজু আহমেদের ছেলে শাকিল আহম্মেদ জীম (১৯) ও বগুড়ার আদমদিঘী উপজেলার মালসন গ্রামের মোস্তফার ছেলে মোঃ মোতালেব (২১)।  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামীদের স্থায়ী ঠিকানায় খোঁজ খবর নিয়ে জানা যায়, তারা আন্ত:জেলা মোরসাইকেল চোর চক্রের সদস্য। সংশ্লিষ্ট খানায় খোঁজ নিয়ে চোর চক্রের এক সদস্যের নামে একাধিক চুরি মামলা তথ্য পাওয়া যায়। আটককৃত চোর চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে জানায় যে, তারা নাটোর জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত রয়েছে।
 
গতকাল শুক্রবার বিকেলে নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের জনৈক মোঃ আসাদুজ্জামান তার ব্যবহৃত ১৫০ সিসি লাল-কালো রংয়ের পালসার মোটরসাইকেলটি (রেজিঃ নং-নাটোর-ল-১১-৭৮১১) নলডাঙ্গা থানাধীন দুর্লভপুর গ্রামস্থ বীরকুৎসা স্টেশন মসজিদের পশ্চিমে নাটোর -নওগাঁ গামী পাকা রাস্তার পশ্চিম পাশে রেখে ট্রাক্টর দ্বারা পার্শবর্তী মাঠের জমিতে চাষ করতে থাকেন। এসময় তারা ওই মোটরসাইকেলটি একটি মাষ্টার কী দ্বারা কৌশলে লক ভেঙ্গে চুরি করার চেষ্টা করলে গাড়ির মালিক মাঠ থেকে তা দেখতে পান। 
এ অবস্থায় তিনি চিৎকার শুরু করলে চোর চক্রটি দ্রুত সেখান থেকে নলডাঙ্গা বাজার অভিমুখে পালিয়ে যায়। এসময় তিনি থানা পুলিশকে অবগত করলে চক্রটিকে আটক করার জন্য পুলিশি অভিযান শুরু হয়। পরে ওই তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চোর চক্রটিকে আটক করার জন্য নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকশ টীমের সমন্বয়ে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেক পোষ্ট বসানো হয়। একই সঙ্গে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এছাড়া চোরাই কাজে ব্যবহৃত একটি মাষ্টার কী ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে। 
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে মোঃ আবির ইসলামের (আবিদ) নামে জয়পুরহাট, আদমদীঘি থানায় একাধিক চুরি মামলা রয়েছে। ওসি বলেন, জিজ্ঞাসাবাদ ও মামলা রুজু শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

সবিজ হোসেন নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

৩০ ডিসেম্বর, ২০২৩,  5:13 PM