ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কুমিল্লায় জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

#
news image

জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কুমিল্লা জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে কুমিল্লার নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাজহারুল ইসলাম হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব মো. আবু সুফিয়ান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয়  নেতা নাভিদ নওরোজ শাহ এবং হাফসা জাহান। 

আরো উপস্থিত ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, নীরব রায়হান এবং নাঈম ইসলাম।

নারীদের সংরক্ষিত আসনের ধারা বাদ দিয়ে সরাসরি নির্বাচনে প্রতিনিধিত্ব করার দাবি জানিয়ে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, প্রতিবারই সংসদে কোনো নেতার বোন, মা অথবা বউ কিংবা নায়িকা গায়িকা এনে শোকেসিং করা হয়। তারা অবশ্যই আসতে পারে কিন্তু যোগ্যতার ভিত্তিতে আসা উচিত। 

তিনি বলেন, জাতীয় যুবশক্তি কোনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে তৈরি হবে না। এটি বাংলাদেশের যুবকদের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার সংগঠন হিসেবে তৈরি হবে।

যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মো. আবু সুফিয়ান বলেন, বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ পয়েন্ট কুমিল্লা। যাকে স্বৈরাচার শেখ হাসিনাও ভয় পেতো এবং এই কুমিল্লার কারণে তার পতন হয়েছে। তিনি জুলাই ঘোষণাপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়ার দাবি জানান। 

বক্তারা জাতীয় যুবশক্তির কার্যক্রমকে এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক :

১৬ জুন, ২০২৫,  1:00 AM