ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মিঠাপুকুরে অপহৃত কিশোরী কে উদ্ধার করায় অপহরণকারীর বাড়িঘর ভাংচুর ও লুটপাট

#
news image

রংপুরের মিঠাপুকুরে অপহৃত কিশোরী  গিতা রানী(১৪) কে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়ায় অপহরণকারী ও তার স্বজনরা গিতার পরিবারের  বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও  মা সহ অনান্য সদস্যদের মারপিট করে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার ভাংনী পূর্ব পাড়া গ্রামে। আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্হানীয় সুত্রে জানা যায়, উপজেলার ভাংনী পূর্ব পাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে একই গ্রামের গৌতম দেবনাথের কিশোরী কন্যা গিতা রানী (১৪) কে অপহরণ করে। এ ঘটনায় আদালতে মামলা করা হলে ( মামলা নং সিআর ৩৯/২৫) রংপুর পিবিআই এর একটি দল  গত শুক্রবার অপহৃত কিশোরী গিতা রানী কে উদ্ধার করে। এতে ক্ষিপ্ত হয়ে অপহরণ মামলার প্রধান আসামি স্বাধীন মিয়ার(২৫) নেতৃত্বে একদল যুবক দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে গিতা রানীর সহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করে। এসময় বাধা দিতে গেলে স্বাধীন ও তার লোকজন গিতা রানীর মা সহ পরিবারের সদস্যদের বেদম মারপিট করে। অবস্থা বেগতিক দেখে ৯৯৯ নম্বরে ফোন করা হলে মিঠাপুকুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি করায়। এদিকে গিতা রানীর মা রেবা রানী দেবনাথ বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। মামলায় নগদ টাকা ও সোনার গহনা লুটপাট এবং বাড়িঘর ভাংচুরের অভিযোগে স্বাধীন মিয়া সহ ১১ জন কে আসামি করা হয়েছে। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর জেলা প্রতিনিধি :

১৪ জুন, ২০২৫,  8:44 PM