ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুলিশের ওপর হামলা মামলায় ছয় ডাকাত দুই দিনের রিমান্ডে

#
news image

রাজধানীর পল্লবী থানাধীন কাঁচা বাজার এলাকায় পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমানের উপর হামলার ঘটনায় করা মামলায় ছয় ডাকাতের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রিমান্ডের আদেশ হওয়া আসামিরা হলেন-আল আমিন (৩৬), আল আমিন (২৯), মো. রাজিব (৩৬), মো. বাবলু (৩৫), মো. ফারুখ (৩৩), সুমন (১৯)।

তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১২ জুন পল্লবী থানাধীন কাঁচা বাজারে বাজার করতে যান ঈদের ছুটিতে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরিদপুরে জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান। 

ওই দিন সকাল সাড়ে ১০ টায় মাংসের দোকানের সামনে পৌঁছালে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশীয় অস্ত্রসহ তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে মারধর করে তাঁর সঙ্গে থাকা মোবাইল, ঘড়ি, স্বর্ণের চেইন ও নগদ টাকাসহ মোট ১ লাখ ৪৬ হাজার টাকার ডাকাতি করে নিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আশেপাশের মানুষ জড়ো হলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনার দিন হাসপাতালে প্রাথমিক  চিকিৎসা শেষে ৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করে ভুক্তভোগী পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান। মামলার পর গতকাল পল্লবীর কাঁচা বাজার থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক :

১৪ জুন, ২০২৫,  4:07 PM