ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক

নোয়াখালীতে শিশু কন্যাকে নিয়ে আত্মহত্যা করেছেন এক নারী

#
news image

নোয়াখালীর সদর উপজেলার কাদির হনিফ ইউনিয়নে চার বছরের শিশু কন্যা মাইশা আক্তারসহ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাবেয়া বসরি রাহী (২৭) নামে এক গৃহবধূ।

বৃহস্পতিবার(১২জুন)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাদির হানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের মান্নানের বাড়ি থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন,ওই বাড়ির রুবেলের স্ত্রী রাবেয়া বসরি রাহী ও তার মেয়ে মাইশা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে রুবেল রাহীকে বিয়ে করে। এটি ছিল রুবেলের দ্বিতীয় বিয়ে। গত ১০ জুন রাহী তার বোনকে মুঠোফোনে কল দিয়ে নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যা করবে বলে জানায়। রাহীর অভিযোগ ছিল তার স্বামী জুয়া খেলে টাকা নষ্ট করে। তার অন্য দুই ভাই নতুন ঘর করলেও তার স্বামী কোন ঘর করতে পারেনি। সংসারের দিকে তেমন খেয়াল রাখে না। রুবেল তার বোনেদের বেশি সহযোগিতা করত।

স্থানীয়রা আরও জানান, পারিবারিক এসব ঘটনার জেরে রাহী স্বামীর ওপর অভিমান করে। বাড়ির অন্য সদস্যরা দাওয়াত খেতে যাওয়ার সুযোগে বিকালের কোন একসময় মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাহী। পরে রুবেল বাড়ি ফিরে আসলে তাদের শয়ন কক্ষের আঁড়ার সাথে দুটি রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের দুজনের মৃতদেহ দেখতে পান।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে করা হয়েছে। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

শাহাদাত হোসেন, নোয়াখালী প্রতিনিধি :

১৪ জুন, ২০২৫,  1:23 PM