ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আওয়ামী লীগ নেতাদের পাচারের অভিযোগ আড়াল করতে অপপ্রচার হচ্ছে : রিজভী

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে লন্ডনে সম্পদ পাচারের অভিযোগ আড়াল করতে নানা অপপ্রচার চলছে।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি আজ এ কথা বলেন।

রিজভী বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচার হয়েছে। সেই অপকর্ম আড়াল করতেই প্রধান উপদেষ্টা লন্ডন সফর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন-সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তারেক রহমান ও ড. ইউনূসের মতো জাতীয় এবং আন্তর্জাতিক প্রভাবসম্পন্ন ব্যক্তিদের সংলাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বিদেশে টাকা পাচার করে বিলাসবহুল জীবনযাপন করছেন। তাদের বিচার হওয়া উচিত। অথচ তারা নিজেদের অপকর্ম ঢাকতে সরকারের উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।

নিজস্ব প্রতিবেদক :

১২ জুন, ২০২৫,  5:32 PM