ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপি’র প্রতিনিধি দল

#
news image

চলতি জুন মাসের শেষে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন।

এ মাসের শেষে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রতিনিধি দলটি চীন সফর করবেন। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি পল্লীবাংলাকে নিশ্চিত করেন। প্রতিনিধি দলে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টাদের কেউ কেউ অংশ নিতে পারেন বলে জানা গেছে।

এদিকে গতকাল বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাত দশটার পর তিনি লন্ডন পৌঁছান বলে জানান শায়রুল কবির খান।

ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩ জুন অনুষ্ঠেয় বৈঠককে সামনে রেখেই আমির খসরুর এই সফর।

নিজস্ব প্রতিবেদক :

১২ জুন, ২০২৫,  5:30 PM