ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নেত্রকোনায় ধর্ষণের পর স্কুল ছাত্রীর আত্মহত্যা, আসামী রিমান্ডে

#
news image

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন বাউসী ইউনিয়নের 'রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের' নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার পর লোকলজ্জার ভয়ে ধর্ষিতা বিষপানে আত্মাহত্যা করে। ধর্ষণের ঘটনার পর থেকে ধর্ষক আকাশ হোসেন প্রান্তর (২৩) এলাকা ছেড়ে পালিয়ে যায়। অবশেষে গত ৩১ অক্টোবর সে আদালতে আত্মসমর্পণ করে।আত্মসমর্পণের পর আসামি আকাশ হোসেন প্রান্তরকে বুধবার আদালতে তোলা হলে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২০ জুলাই সুসং ডহরপাড়া গ্রামের আকাশ হোসেন প্রান্তর (২৩) ভুক্তভোগী ছাত্রীকে স্কুলে আসতে বলে। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঐ ছাত্রীকে একটি নির্জন ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে ঐ ছাত্রী বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে ঘটনাটি বলে এবং এক পর্যায়ে লজ্জায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। গত ২২ জুলাই সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইতি আক্তার নামের নবম শ্রেণিতে পড়ুয়া ঐ ছাত্রী। মৃত্যুর আগে ভিডিও রেকর্ডের মাধ্যমে ভূক্তভোগী ইতি আক্তার ধর্ষণকারীর নাম বলে যায়।ধর্ষণের ঘটনায় ছাত্রীর বড় ভাই রাহুল মিয়া বাদী হয়ে আকাশ হোসেন প্রান্তরের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মাহত্যার প্ররোচনার অভিযোগ এনে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, আসামীকে আত্মসমর্পণ করাতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। অবশেষ গত ৩১ অক্টোবর আসামি আকাশ হোসেন প্রান্তর আদালতে আত্মসমর্পণ করে। পরে তাকে আদালতে তুলে রিমান্ড চাইলে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করে। গত রাতে আমরা তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞেসাবাদ করেছি।

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  12:09 PM