ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভাঙার সীমান্তবর্তী এলাকার বাহারায় যুব সংঘের সভাপতিকে কুপিয়ে রক্তাক্ত জখম

#
news image

ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকা মুকসুদপুর এর বাহারা গ্রামের মঞ্জুর মোরশেদ  যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ভাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনজুর মোরশেদ( ৫৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও জখম করেছে দুর্বৃত্তরা।

এ সময় তার কাছে থাকা ১৮ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেন মঞ্জুর মোরশেদের পরিবার পরিজন।

সোমবার রাত ৮:টা ৩০ মিনিটে বাহাড়া গ্রামের করু শেখের নেতৃত্বে দশ এগারো জনের একটি দল তার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটায় বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন।  পরে স্হানীয়রা  সভাপতি মনজুর মোরশেদ কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঞ্জুর মোর্শেদ বাহাড়া গ্রামের মৃত্যু মালেক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মঞ্জুর মোর্শেদ  মোটরসাইকেলে তার গ্রামের বাড়ি বাহাড়া  থেকে ভাঙ্গায় তার বাসার উদ্দেশ্যে রওনা করছিলেন,এ সময় করু শেখের নেতৃত্বে  আগে থেকে উৎপেতে থাকা  -দশ -এগারো জন দুর্বৃত্তরা তার মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।মনজুর মোরশেদের মাথায় মারাত্মক আঘাত এবং দুই পায়ের রগ পড়াই বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। তার আত্মচিৎকারে পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

১০ জুন, ২০২৫,  3:28 PM