ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জলবায়ু সচেতনতায় বাগেরহাট ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

#
news image

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে প্রায় ২শটি গাছের চারা রোপণ করেছে বাগেরহাট জেলা ছাত্রদল।

বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় ছাত্রদলের ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার জেলা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করে।

কর্মসূচির আওতায় বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠ এবং বাসস্ট্যান্ড এলাকার মাঝের আইল্যান্ডে এসব গাছ রোপণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা শামীম মুন্সি, জসিম মিয়া, আজিজুল শেখ, লিয়ন আল স্বাদ, রুবেল, শিকদার কাজী তাসকিন, আলিফ শেখসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’র কর্মী ফাহমিদা সুলতানা বলেন, জেলা ছাত্রদলের এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও জরুরি।

বাগেরহাট প্রতিনিধি :

০৮ জুন, ২০২৫,  2:16 PM